1. salmankoeas@gmail.com : admin :
পলাশবাড়ীর সাঁকোয়ায় ইপিজেড এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শাহজাহানপুর যুবদল নেতার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন ১৪৪ ধারা জারি হবিগঞ্জে কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোনে এখনই বদলে নিন এই ৫ সেটিংস মৌলভীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের কথিত হোতা ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান ডিমলার চাপানী ইউনিয়নের বিন্নাকুরি এলাকায় ভাঙা রাস্তার চরম দুর্ভোগ: মানবতার টানে এগিয়ে এলেন সহৃদয়বান আব্দুল বারেক

পলাশবাড়ীর সাঁকোয়ায় ইপিজেড এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৭৮৮ Time View

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

পলাশবাড়ীর সাঁকোয়ায় ইপিজেড এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শ্লোগানে বলা হয়েছে, বঞ্চনার অবসান চাই, উন্নয়ন চাই, সাঁকোয়ায় ইপিজেড চাই! এই শ্লোগান কে সামনে রেখে গাইবান্ধা পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার সীমানাবর্তী সাঁজোয়া ব্রীজের পাশে ইপিজেড স্থাপনের দাবীতে ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘১ আগস্ট শুক্রবার বিকালে সাঁকোয়া ব্রীজ এলাকাবাসীর আয়োজনে সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ি ‘আবু তাহের তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন এ্যাড. ‘ সিরাজুল ইসলাম বাবু।

আরো বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির তনু,এ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, এ্যাড. ফারুক কবীর, এ্যাড. মোহাম্মদ আলী, অঞ্জলি রানি দেবী, আইজার রহমান বিএসসি, আব্দুল্লাহ আদিল নান্নু, আইনজীবী সহকারী আব্দুল হাই, হারুনুর রশিদ বিএসসি, মোমিনুল ইসলাম, পরিতোষ চন্দ্র রিপু, আবু তাহের, শারমিন সুলতানা, মোঃ কামাল সরকার, শাহ মাহমুদ হাসান রুমন, দিপনসহ অন্যান্যরা। এসময় অসংখ্য নারী-পুরুষ, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও তরুণ তরুনীরা উপস্থিত হন।

এতে বক্তারা বলেন,গাইবান্ধা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। এখানে শিল্প নেই, কর্মসংস্থান নেই, নেই সরকারি কোনো বড় প্রকল্পের ছোঁয়া। অথচ এই এলাকা নদী, সড়ক, রেল ও শ্রমশক্তির অপার সম্ভাবনার এক দুর্লভ মেলবন্ধন। তারা আরও বলেন, সাঁকোয়ার অবস্থান জেলার মধ্যস্থান হওয়ায় এর সুফল জেলার সবাই সমানভাবে ভোগ করবে। এখানে ইপিজেড হলে বদলে যাবে গোটা জেলার চিত্র। কর্মসংস্থান বাড়বে, জীবনযাত্রার মান বাড়বে, মানুষ বাঁচবে মাথা উঁচু করে। আমরা আর বঞ্চনার প্রতীক হতে চাই না, উন্নয়নের শরিক হতে চাই। আমাদের ছেলেমেয়েরা আজ ঢাকায় রিকশা চালায়, বিদেশে শ্রমিক, ঢাকায় চিটাগাংয়ে গার্মেন্টসে কাজ করে। অথচ আমাদের এলাকায় যদি একটি ইপিজেড হতো, তাহলে তারা আজ গর্ব করে কাজ করত নিজেদের এলাকায়। এ সমাবেশ শেষে আয়োজকরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরওপড়ুন ..মাধবপুরে আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!