1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ীতে জানালা ভেঙ্গে ৫ ভরি সোঁনসহ ১লক্ষ টাকার চুরির অভিযোগ। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

ফুলবাড়ীতে জানালা ভেঙ্গে ৫ ভরি সোঁনসহ ১লক্ষ টাকার চুরির অভিযোগ।

দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৫৭ Time View

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম কাটাবাড়ী গ্রামের মিন্টু সরকারের ঘরের জানালা ভেঙ্গে প্রায় ৫ ভরি সোঁনাসহ নগদ ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে চোর। থানায় জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় মৃত মিন্টু সরকারের স্ত্রী চাঁদ সুলতানা রাতে দোতালায় ঘুমাতে গেলে নিচতলার একটি ঘরের পেছনে থাকা গ্রিলের জানালা ভেঙ্গে চোর ঘরের ভিতরে ঢুকে প্রতিটি আলমিরা ভেঙ্গে ফেলে ও আসবাপত্রতে খোঁজাখুজি করে আলমিরায় থাকা সোঁনার আংটি,চেন,দুলসহ আলমিরাতে রাখা ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।

 

সকালে নিচতলায় আসলে চাঁদ সুলতানা ঘরের জানালা ভাঙ্গা দেখতে পায়ে পরে ঘরে গিয়ে দেখে তার সব মুল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়। পরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এককেএম খন্দকার মহিবুলকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি টিম পাঠান।

 

মৃত্যু মিন্ট সরকারের স্ত্রী চাঁদ সুলতানা বলেন, আগে কখনো শুনতে পাই নাই যে আমাদের এখানে এতো বড় ধরনের চুরি হয়। আজ আমার বাড়ীতে বড় ধরনের চুরি হলো। আজ আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমানে চোর,ডাকাত বৃদ্ধি পেয়েছে।

পুলিশ যদি সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করতো হয়তো আজ এই দশা আমার হতো না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে চোর ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ একটা বড় ধরনের ভুমিকা রাখুক। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম খন্দকার মহিবুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিভাবে চুরি হয়েছে তা দেখে এসেছি। আমরা সনাক্ত করার চেষ্টা করছি যে কে কে এই চুরির সাথে জড়িত।

আরওপড়ুন….ধর্মঘর সীমান্তে ভারতীয় মদসহ দুই যুবক আটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!