1. salmankoeas@gmail.com : admin :
বগুড়া জেলা পুলিশ সুপারের সঙ্গে জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা কমিটি নেতৃবৃন্দদের সৌজন্যে সাক্ষাৎ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী

বগুড়া জেলা পুলিশ সুপারের সঙ্গে জাতীয় মানবাধিকার সমিতি বগুড়া জেলা কমিটি নেতৃবৃন্দদের সৌজন্যে সাক্ষাৎ

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন (মানবাধিকার সমিতি) বগুড়া জেলা কমিটির পঞ্চম (৫ম) মেয়াদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম) মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

রোববার বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত আহ্বায়ক, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলারের নেতৃত্বে জেলা কমিটির প্রতিনিধিরা এ সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মারজান আহাত, শিক্ষানবিস আইনজীবী আইয়ুব আলী, মোঃ মাহবুব হাসান বাবু, ইঞ্জিনিয়ার আব্দুল মমিন মুন্না, মোঃ মাহবুব জামান খান মিলন, আমিনুল ইসলাম আমিন, ইমরান তালুকদার নিপু, মোঃ সাব্বির হোসেন, মোঃ সেলিম কাজী ও মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে বগুড়া জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক অধিকার, নিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার জেলা প্রশাসন ও মানবাধিকার সংগঠনসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে মানবাধিকার রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মানবাধিকার সমিতির পক্ষ থেকে জেলা পুলিশ প্রশাসনের কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

আরওপড়ুন…লাখাইয়ে পুরোনো ডিলারদের সিন্ডিকেটে সারের কৃত্রিম সংকট, বিপাকে কৃষক

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!