1. salmankoeas@gmail.com : admin :
বগুড়া সিটি কর্পোরেশন অন্যতম মাইলফলক, আসছে ঘোষণা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে ৫৫ বিজিবির কঠোর নজরদারি নন্দীগ্রামে গবাদিপশু বীমা করে ক্ষতিপূরণ পেল উম্মে সালমা নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার ফুলবাড়ীতে সড়ক দু,র্ঘ,ট,না,য় একজন নি,হ,ত। সুপেয় পানিতে বদলাচ্ছে গ্রামের চিত্র কথা রেখেছেন সৈয়দ শাফকাত। আদাঐর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী বার্তা দিলেন যুবদল নেতা মাসুদুর রহমান মাসুক মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Join 3 other subscribers

বগুড়া সিটি কর্পোরেশন অন্যতম মাইলফলক, আসছে ঘোষণা

বগুড়া : প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ Time View

আগামী বিজয় দিবসের আগেই আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন মর্যাদা পাচ্ছে বগুড়া।

অনেক আগেই উন্নীত হওয়ার অন্যতম মাইলফলক অতিক্রম করেছে, বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান।

 

 

গতকাল সোমবার দুপুরে তিনি বগুড়া পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। শহরের সাতমাথা এলাকা পরিদর্শন ও সিটি কর্পোরেশন মর্যাদার আটটি শর্ত পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, নগর পরিকল্পনাবিদসহ পৌর কর্মকর্তাবৃন্দ।

 

 

পরিদর্শনকালে যুগ্ম সচিব বলেন, একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে আটটি শর্ত প্রতিপালন করতে হয়। সবগুলো শর্তই এখানে পূর্ণ। সিটি কর্পোরেশন প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়া পরিদর্শনে এসেছি। সরেজমিন প্রতিবেদন সচিব কমিটির সভায় উপস্থাপন হবে। আশা করছি, আগামী বিজয় দিবসের আগেই বগুড়া হবে সিটি কর্পোরেশন।

 

 

যুগ্ম সচিব আরও বলেন, একটি সিটি কর্পোরেশনে ন্যূনতম চার লাখ জনগোষ্ঠী থাকতে হয়। বগুড়ায় ১০ লাখ মানুষ বসবাস করে। প্রতিবছর ৫ কোটি টাকা রাজস্ব দরকার, এখানে গত বছর প্রায় ৪৫ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।

আরওপড়ুন …..মুদ্রার এপিঠ-ওপিঠ জামায়াত ও আ. লীগ

 


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading