1. salmankoeas@gmail.com : admin :
ভারতের সামরিক স্থাপনায় পাল্টা হামলার কথা জানাল পাকিস্তান, কাশ্মীরে বিস্ফোরণের শব্দ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ভারতের সামরিক স্থাপনায় পাল্টা হামলার কথা জানাল পাকিস্তান, কাশ্মীরে বিস্ফোরণের শব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪২১ Time View
ডন,আল জাজিরা ও বিবিসি :

ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। তিন বিমানঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান এই পাল্টা হামলার নাম দিয়েছে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’। আরবি শব্দ বুনইয়ান–উন–মারসুস –এর অর্থ হলো ‘সুদৃঢ়, সুসংগঠিত ও অভেদ‍্য প্রাচীর’।

আজ শনিবার পাকিস্তানের তিন বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার ওই বিবৃতিতে জানায়, ‘ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে। তাই আমরা এই জবাব দিয়েছি।’

আল-জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ লেখেন, ভারতের ‘কয়েকটি লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি লেখেন, আজ ফজরের নামাজের পরপর পাকিস্তান এসব হামলা চালায়।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের বরাতে জানিয়েছে আল-জাজিরা।

এএনআইয়ের প্রকাশ করা এক ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর ওই এলাকার আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। তবে আল-জাজিরা বলছে, তাদের পক্ষে এই ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরওপড়ুন …ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে অটো রিক্সা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

বিবিসির খবরে জানা যায়, পাকিস্তানি বাহিনীর পাল্টা হামলার বিষয়ে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।

বিবিসি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, শ্রীনগরে আজ ভোর ৫টা ৪৫ মিনিটে পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর প্রায় ২০ মিনিট পর আরও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিকে পুরোপুরি ব্ল্যাকআউট চলছিল। তবে এসব বিস্ফোরণের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত, যদিও তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি।

এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এর পর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!