
মাধবপুর (হবিগঞ্জ)সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর বাজার সংলগ্ন এলাকায় অভিমানে আরাফাত (৮) নামের এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নিহত আরাফাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের বাসিন্দা বদরুল মিয়ার ছেলে। বর্তমানে সে রতনপুর বাজার সংলগ্ন শাহিন মিয়ার বাড়িতে বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(৪ আগষ্ট) সকালে আরাফাতের বাবা-মা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বেড়াতে গিয়েছিলেন। তবে তাকে সঙ্গে না নেওয়ায় সে অভিমান করে দুপুর ১টার দিকে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া যায়।
পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মাধবপুর থানার পুলিশকে খবর দেয়। মাধবপুর থানার (ওসি) মো. সোহেল রানা সত্যতা নিশ্চিত করে জানান,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করছে।
আরওপড়ুন…… সাইবার মা/মলায় গ্রে/প্তার তানভীর, এমপি নাসের রহমানকে নিয়ে অ/শ্লীল ভিডিও তৈরির অভিযোগ