1. salmankoeas@gmail.com : admin :
সাইবার মা/মলায় গ্রে/প্তার তানভীর, এমপি নাসের রহমানকে নিয়ে অ/শ্লীল ভিডিও তৈরির অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

সাইবার মা/মলায় গ্রে/প্তার তানভীর, এমপি নাসের রহমানকে নিয়ে অ/শ্লীল ভিডিও তৈরির অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৫৭ Time View
সাইবার মা/মলায় গ্রে/প্তার তানভীর, এমপি নাসের রহমানকে নিয়ে অ/শ্লীল ভিডিও তৈরির অভিযোগ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বা অন্য প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার মামলায় সৈয়দ তানভীর নামে এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার হওয়া আসামি হলেন-মৌলভীবাজার পৌরসভার বেরীরপাড় এলাকার সৈয়দ তানভীর আহমেদ (৩০)। তার পূর্বে বাড়ী ছিল জুড়ী উপজেলায়। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকায় বসবাস করে। তানভীর পূর্বে হিন্দু ছিল।

পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। সে নিজেকে একটি ফার্মের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেয়। বেরিরপাড় এলাকায় তার ব্যবসায়ি ফার্ম রয়েছে বলে জানিয়েছে। তাঁর স্ত্রী একটি ইসলামি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে। সোমবার ২ আগস্ট রাত আনুমানিক ৯ টারদিকে তাকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তাকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তিনি বলেন, মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে।

অশ্লীল ভুয়া ভিডিও তৈরি মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভীবাহার-৩ আসনের এমপি এম নাসের রহমানের সুনাম ক্ষুণ্ন ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে এআই প্রযুক্তি বা অন্য কোন প্রযুক্তির মাধ্যমে তার ছবি ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।

এ ঘটনায় অ্যাডভোকেট নিয়ামুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে তিনি মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর স্কুল রোড এলাকার নিজ বাসায় অবস্থানকালে নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ফেসবুকে প্রবেশ করেন। এ সময় বিভিন্ন ফেসবুক আইডি থেকে এমপি নাসের রহমানের ছবি ব্যবহার করে তৈরি একটি বিকৃত ও অশ্লীল ভিডিও দেখতে পান। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জন আসামি করা হয়েছে।

আসামিরা বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট, শেয়ার ও প্রচার করে। বাদী অভিযোগে বলেন, প্রযুক্তির মাধ্যমে এমপি নাসের রহমানের মাথার ছবি সম্পাদনা করে অন্য একজন ব্যক্তির শরীরের সঙ্গে যুক্ত করে ওই ভিডিও তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ গ্রহণের পর মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)। তদন্তের অংশ হিসেবে সোমবার রাত ৯ টারদিকে শ্রীমঙ্গল থেকে  আসামি সৈয়দ তানভীর আহমেদকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি সুদীপ্ত।
তিনি জানিয়েছেন, তাকে ব্যাপক জিজ্ঞাসাবদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

আরওপড়ুন……… ফুটপাত দখলমুক্ত করতে শ্রীমঙ্গলে পৌরসভার অভিযান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!