1. salmankoeas@gmail.com : admin :
ফুটপাত দখলমুক্ত করতে শ্রীমঙ্গলে পৌরসভার অভিযান - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুটপাত দখলমুক্ত করতে শ্রীমঙ্গলে পৌরসভার অভিযান মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের কারাদণ্ড মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত সংবাদ প্রকাশের পর মাধবপুরে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা মাধবপুরে মাদক নির্মূলে কাজ করছে হাজী সোলাইমান স্পোর্টিং ক্লাব মধুখালীতে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদের পরীক্ষা ৪ আগস্ট এনসিপির দায়ের করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের ১১ নেতা জামিনে মুক্ত কাফনের কাপড়ের সঙ্গে হত্যার হুমকি, বিএনপি নেতাসহ ১৩ জনকে টার্গেট মাধবপুরে সরকারি রাস্তা দখল করে দালান নির্মাণের অভিযোগ, উচ্ছেদের দাবি তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, পঞ্চায়েত নির্বাচনসহ নানা দাবি

ফুটপাত দখলমুক্ত করতে শ্রীমঙ্গলে পৌরসভার অভিযান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View
ফুটপাত দখলমুক্ত করতে শ্রীমঙ্গলে পৌরসভার অভিযান

ছয় প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গল সংবাদদাতা :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। সোমবার (৩ আগস্ট) বিকেলে পৌর এলাকার বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া সড়ক দখলের দায়ে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিটিকে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজার এলাকার ব্যবসায়ীদের ফুটপাত ও সড়ক দখল না করার জন্য সতর্ক করে প্রশাসন। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আরওপড়ুন…… মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!