1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে জগদীশপুর ইউপি চেয়ারম্যান জেলে দায়িত্বহীনতায় স্থবির পরিষদ, সচিবের আচরণে ক্ষোভ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

মাধবপুরে জগদীশপুর ইউপি চেয়ারম্যান জেলে দায়িত্বহীনতায় স্থবির পরিষদ, সচিবের আচরণে ক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬২৯ Time View

মাধবপুরে জগদীশপুর ইউপি চেয়ারম্যান জেলে দায়িত্বহীনতায় স্থবির পরিষদ, সচিবের আচরণে ক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক  :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খান মামলা জনিত কারণে জেলে  থাকায় পরিষদ কার্যক্রম এক সপ্তাহ ধরে স্থবির হয়ে আছে। নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান অনুপস্থিত থাকলে পরের দিন থেকেই প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব নেওয়ার কথা থাকলেও এখনো তা কার্যকর হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্যানেল চেয়ারম্যান মো. আরজু মিয়াকে নানা অজুহাতে দায়িত্ব থেকে বিরত রাখছেন ইউনিয়ন পরিষদের সচিব বলাই চক্রবর্তী। এ বিষয়ে সচিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, “ইউনিয়ন পরিষদের নীতিমালায় কী বলা আছে আমি জানি না, নীতিমালা পুরোপুরি আমার নলেজে নাই।”

প্যানেল চেয়ারম্যান মো. আরজু মিয়া অভিযোগ করে বলেন, “সচিব আমাকে আজ-কাল বলে বিলম্বিত করছেন, কেন করছেন আমি জানি না।”

এ বিষয়ে মোঃ মুজিবুল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মাধবপুর, হবিগঞ্জ বলেন—
“মূল চেয়ারম্যান না থাকলে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে, প্যানেল চেয়ারম্যান অবশ্যই দায়িত্ব পালন করবে।  এটা আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। নাগরিক সেবা বিঘ্ন করার কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদ থেকে অনেক গুরুত্বপূর্ণ সেবা নিতে হয়, আমরা খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, চেয়ারম্যান মাসুদ খান জেলে যাওয়ার পর থেকে ১০ আগস্ট থেকে ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন, সনদপত্রসহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

আরওপড়ুন….সামান্য বৃষ্টিতেই স্কুলছাত্র-ছাত্রী ও মুসল্লিদের যাতায়াতে ভোগান্তি,  দুর্ভোগে মিঠাপুকুরবাসী ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!