1. salmankoeas@gmail.com : admin :
সামান্য বৃষ্টিতেই স্কুলছাত্র-ছাত্রী ও মুসল্লিদের যাতায়াতে ভোগান্তি,  দুর্ভোগে মিঠাপুকুরবাসী । - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

সামান্য বৃষ্টিতেই স্কুলছাত্র-ছাত্রী ও মুসল্লিদের যাতায়াতে ভোগান্তি,  দুর্ভোগে মিঠাপুকুরবাসী ।

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪৩৫ Time View

নিজেস্ব প্রতিবেদক :

মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের সিএনজি স্টেশন থেকে পশ্চিমে মিঠাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার কাঁচা রাস্তা সামান্য বৃষ্টিতেই কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে। ফলে ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তিতে পড়ছেন গ্রামের হাজারো মানুষ।

এই রাস্তা দিয়ে প্রতিদিন তিনটি পাড়ার প্রায় ১০০ থেকে ১৫০ জন ছাত্র-ছাত্রী স্কুলে যাতায়াত করে। আবার মুসল্লিদেরও জুম্মার নামাজ পড়তে এই পথ দিয়েই মসজিদে যেতে হয়। তবে সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত রাস্তায় হাঁটাচলা করা দায় হয়ে পড়ে, ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটে এবং মুসল্লিদের নামাজ আদায়েও ভোগান্তি পোহাতে হয়।

বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা জমে থাকায় যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের নিরাপদে হাঁটাও কষ্টকর হয়ে পড়ে। কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে ভোগান্তিতে পড়েন। অসুস্থ রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতেও দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীরা প্রায়ই কর্দমাক্ত রাস্তায় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়।

মিঠাপুকুর গ্রামের কয়েকজন শিক্ষার্থী জানান, বর্ষার দিনে স্কুলে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। অনেক সময় কাদায় পা পিছলে পড়ে যেতে হয়। তাই এ সময়ে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি অনেক কমে যায়।

গ্রামের বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম সেরু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্রামের এই রাস্তায় আমরা বহু বছর যাবত ভোগান্তি পোহাচ্ছি। প্রতিটি নির্বাচনে জনপ্রতিনিধিরা রাস্তা নির্মাণের আশ্বাস দিলেও আজও কোনো কাজ হয়নি। যদি অন্তত ইট সলিংও করে দেওয়া হতো, তাহলে কিছুটা হলেও আমরা স্বস্তি পেতাম।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, জনপ্রতিনিধিদের আশ্বাসের বাণী বাস্তবে রূপ না নেওয়ায় মিঠাপুকুর গ্রামের ওই রাস্তা আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। ফলে গ্রামবাসীর কাছে পাকা রাস্তা যেন এক দুঃস্বপ্ন হয়ে আছে।

আরওপড়ুন…ছাত্রদল নেতার নামে চাঁদাবাজি মামলার বাদি ডাকাতি মামলায় গ্রেফতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!