1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

অনলাইন ডেস্ক:
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪০২ Time View

অনলাইন ডেস্ক:
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

 

 

বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফয়সল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান, এসআই মো. শাহনূর ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, জামায়াতে ইসলামী মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর শাখার সভাপতি আব্দুর রহমান সোহাগ, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রাকিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান প্রমুখ।

 

 

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সকল চালক ও পথচারীর সচেতনতা বাড়াতে হবে। হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমেই সড়ক হবে নিরাপদ।

আরওপড়ুন ….মাধবপুরের শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় নারী ফুটবল দল আঞ্চলিক চ্যাম্পিয়ন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!