1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে তরুণীর র`হস্যজনক মৃ'ত্যু - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর বৃক্ষরোপণ কর্মসূচি। রঘুনন্দন রেঞ্জের বন রক্ষায় সীমানা প্রাচীরের পরামর্শবন সংরক্ষকের স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন এজমালি পুকুর গভীর করে বালু উত্তোলনের অভিযোগ, বন্ধে ইউএনওর কাছে আবেদন মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজারসহ সরঞ্জাম লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড

মাধবপুরে তরুণীর র`হস্যজনক মৃ’ত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৭১ Time View
মাধবপুরে তরুণীর রহস্যজনক মৃ'ত্যু

হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুর এলাকা থেকে সামান্তা আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।

সোমবার (১৮ মে) সকালে মাধবপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের জিতু মিয়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সামান্তা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের শাহ আলমগীরের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সামান্তা মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে নানাবাড়িতে বেড়ে ওঠেন। পরে বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের সবুজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। সবুজ মিয়া স্থানীয় একটি মেডিকেল সেন্টারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পরিবারের অভিযোগ, বিয়ের পর সামান্তা জানতে পারেন সবুজ মিয়ার পূর্বে আরও একটি সংসার রয়েছে। এ বিষয়টি গোপন রাখাকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময় বিরোধ দেখা দেয়।

সামান্তার মা জানান, সকালে মেয়ের সঙ্গে শেষবার কথা হয় তাদের। কিছু সময় পর স্বজনরা তার মৃত্যুর খবর পান। পরে বাসায় গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরওপড়ুন ……মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী আর নেই

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!