1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে দুঃসাহসিক চুরি, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বদলির পরও কর্মস্থল ছাড়েননি পিআইও! প্রশ্নের মুখে প্রশাসন মাধবপুরে দুঃসাহসিক চুরি, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষে বৃদ্ধ নিহত আহত ৩০ জাতীয়-স্থানীয় গণমাধ্যমে বারবার সংবাদ, তবুও বহাল মাধবপুরের বিতর্কিত শিক্ষা কর্মকর্তা সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা। মাধবপুরে নিয়ন্ত্রণহীন ক্লিনিক বাণিজ্য! অতিরিক্ত বিল আদায়ে ক্লিনিকগুলোর দৌরাত্ম্য, ক্ষুব্ধ এলাকাবাসী ঐতিহাসিক তেলিয়াপাড়ায় ভোগান্তির সড়ক, মন্ত্রী এলে তবেই মেরামত! টেংরা ইউনিয়নে ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ বিজয়কান্তি সরকার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগে হবিগঞ্জ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Join 3 other subscribers

মাধবপুরে দুঃসাহসিক চুরি, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় এক ইমাম পরিবারের বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী হাফেজ আব্দুল্লাহ আল নয়ন, যিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের-এর ছোট ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নোয়াপাড়ার শাহপুর এলাকার একটি জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ আব্দুল্লাহ আল নয়ন। গত ৭ এপ্রিল রাতে উপজেলার নোয়াপাড়ার পশ্চিম বেঙ্গাডোবায় তাঁর নিজ বাসায় এ চুরির ঘটনা ঘটে।

চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র নিয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। ঘটনার পর পরিবারটি চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছে।

এ বিষয়ে সাংবাদিক এম এ কাদের বলেন, তাঁর ছোট ভাই দীর্ঘদিন ধরে ধর্মীয় দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে নোয়াপাড়া এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

এ ঘটনায় মাধবপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

আরওপড়ুন….. মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষে বৃদ্ধ নিহত আহত ৩০


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading