1. salmankoeas@gmail.com : admin :
ঐতিহাসিক তেলিয়াপাড়ায় ভোগান্তির সড়ক, মন্ত্রী এলে তবেই মেরামত! - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

ঐতিহাসিক তেলিয়াপাড়ায় ভোগান্তির সড়ক, মন্ত্রী এলে তবেই মেরামত!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৩৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে একাধিক মন্ত্রীর সম্ভাব্য আগমন ঘিরে জোর প্রস্তুতি চলছে। তবে এই প্রস্তুতির মাঝেই দীর্ঘদিনের অবহেলিত একটি সড়ক তড়িঘড়ি করে জোড়াতালি দিয়ে সংস্কারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আগামী ৪ এপ্রিল অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের যোগ দেওয়ার কথা রয়েছে। তাদের আগমনকে কেন্দ্র করে তেলিয়াপাড়া পুরাতন মহাসড়ক থেকে চা বাগানের ভেতরে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সড়কে দ্রুত সংস্কার কাজ শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির পিচ উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চা বাগানের শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। তবে মন্ত্রীদের আগমন ঘিরে এখন ভাঙাচোরা অংশে ইট ও খোয়া ফেলে অস্থায়ীভাবে সংস্কার কাজ চালানো হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর তেলিয়াপাড়া দিবস এলেই একইভাবে সাময়িক সংস্কার করা হয়, যা কিছুদিন পরই আবার আগের অবস্থায় ফিরে যায়। ফলে স্থায়ী সমাধান থেকে বঞ্চিত থাকছেন এলাকাবাসী।

তেলিয়াপাড়া চা বাগানের সাবেক ইউপি সদস্য যোগেন্দ্র সাঁওতাল বলেন, “এই সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি একটি ঐতিহাসিক ও পর্যটন গুরুত্বপূর্ণ পথ। কিন্তু বছরের পর বছর এর কোনো টেকসই সংস্কার হয়নি। প্রতিবছর দিবস এলেই অস্থায়ী মেরামত করা হয়, যা দ্রুত নষ্ট হয়ে যায়।”

ইউপি সদস্য সাইমন মর্ম বলেন, “মন্ত্রীদের আগমনে আমরা আনন্দিত। তবে এই সুযোগে সড়কটির স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা জরুরি।”

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রেজাউন নবী জানান, মন্ত্রীদের আগমন উপলক্ষে জরুরি ভিত্তিতে কিছু সংস্কার কাজ করা হচ্ছে। সড়কটির পূর্ণাঙ্গ উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে স্থায়ীভাবে কাজ শুরু করা হবে।

এদিকে এলাকাবাসীর প্রত্যাশা, কেবল আনুষ্ঠানিক সফরকে কেন্দ্র করে নয়—দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে তেলিয়াপাড়ার এই গুরুত্বপূর্ণ সড়কের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করা হোক।

আরওপড়ুন…. টেংরা ইউনিয়নে ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!