1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট

হুমায়ুন কবির মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামে দুই বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে সোনা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
চুরির শিকার বাড়ির মালিকরা হলেন জালুয়াবাদ গ্রামের মৃত মধু মিয়ার ছেলে মো. খোকন মিয়া এবং মৃত আমিন উল্লাহর ছেলে মো. বাচ্চু মিয়া।

ভুক্তভোগীদের অভিযোগ, চোরেরা ঘর থেকে প্রায় ৪ ভরি সোনা ও বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করেছেন তারা।

ভুক্তভোগীরা জানান, রাতের কোনো একসময় চোরেরা ঘরের তালা ভেঙে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। এসময় তারা পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে বিষয়টি তাদের নজরে আসে। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরওপড়ুন…… টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!