1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’

মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৬৩ Time View
মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:

হবিগঞ্জের মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণের চাল, নগদ অর্থ, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।

একই সঙ্গে উপজেলার পাঁচটি চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি। অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৪৩ জন কৃষককে চাল ও নগদ ৩ হাজার টাকা করে এবং পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারকে ১৪ বান ঢেউটিন ও নগদ ৪২ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহসভাপতি ও শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রধান অতিথির বক্তব্যে এস এম ফয়সল এমপি বলেন, “আপনারা আমাকে খাদেম হিসেবে নির্বাচিত করেছেন।

আমি আপনাদের সম্পদ আপনাদের মাঝে সুষমভাবে বণ্টন করব। সরকারের বয়স মাত্র ছয় মাস। একটু ধৈর্য ধরতে হবে, উন্নয়ন হবে ইনশাআল্লাহ।” তিনি বলেন, “আমি এই মুহূর্তে সব সমস্যার সমাধান করব—এ কথা বলছি না। তবে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ।

” পরে দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আটটি বসতঘর, ৩৯টি বাইসাইকেল ও ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক পর্যায়ে ১২৯ টি, মাধ্যমিক পর্যায়ে ৭৭ টি এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫২টি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এসব কার্যক্রমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!