1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে পৃথক দুই প্রস্তুতি সভায় জি.কে. গউছ: “আওয়ামী লীগ এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত” - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

মাধবপুরে পৃথক দুই প্রস্তুতি সভায় জি.কে. গউছ: “আওয়ামী লীগ এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত”

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৭৬ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স ::

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব জি.কে- ‘গউছ বলেছেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।- ‘সুযোগ পেলেই আবার ছোবল দেবে।”‘

তিনি বলেন, “দেশ হাসিনা মুক্ত হলেও আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আমাদের দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য জীবন দিতেও প্রস্তুত। বিগত ফ্যাসিবাদী সরকার তাঁর ওপর অমানবিক আচরণ করেছে এবং বিনা অপরাধে মাসের পর মাস তাঁকে কারাগারে আটকে রেখেছিল।”

সোমবার (২৫ আগস্ট) মাধবপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পৃথক দুটি প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি.কে. গউছ।

প্রথম সভা অনুষ্ঠিত হয় সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত, মাধবপুর উপজেলা বিএনপির আয়োজনে।
দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় বিকেল ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত, মাধবপুর পৌর বিএনপির আয়োজনে।

জি.কে. গউছ আরও জানান, “আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সলের নেতৃত্বে মাধবপুর ও চুনারুঘাটে জাঁকজমকভাবে উদযাপন করা হবে। আমরা এ সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

সভাগুলোতে সভাপতিত্ব করেন যথাক্রমে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও পৌর বিএনপির সভাপতি গোলাপ খান।
সভা যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি।

সভায় আরও বক্তব্য রাখেন:

মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ,জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ,

সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান সেতু ,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমরান

জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহসান রিংগন,ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সোহাগ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন, রাজপথে থেকে তা প্রতিহত করা হবে। আগামী প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয় সভায়।

আরওপড়ুন…জলঢাকায় দুর্নীতিবাজ সাব রেজিস্টার লুৎফুর রহমান মোল্লার বিরুদ্ধে মানববন্ধন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!