1. salmankoeas@gmail.com : admin :
রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, চূড়ান্ত বরাদ্দ নবম পে-স্কেলে লাখাইয়ে করাব ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কর্মস্থলে গরহাজির থাকায় শোকজ। জোড়া গোল করেও কেন উদযাপন করেননি ইয়াসিন ২০২৬ ফুটবল বিশ্বকাপ নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা

Join 4 other subscribers

রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩২ Time View
রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী : ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার :

জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোর নির্বাচন ও এই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কী-না, সেই প্রশ্ন উঠেছে। সোমবার স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ বিষয়টি নিয়ে জানতে চান। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান।

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘আমরা দেখেছি ইতোমধ্যে প্রতিটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তারা সকলেই দলীয়ভাবে মনোনীত। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে, ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্ন বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু বর্তমান সরকার চার মাসের মতো ক্ষমতায় এসেছে এরপরও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু জানতে পারি নাই।’

রুমিন ফারহানা বলেন, ‘সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের পুরো শাসনব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হবে। কিন্তু আমরা দেখতে পেলাম এ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ পাওয়া প্রশাসকদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।’

রুমিন ফারহানা স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সে নির্বাচনে কখনো আমরা শুনতে পাচ্ছি কেউ বলছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবেন না, কেউ বলছেন দলীয় প্রতীকে হবে না বলে ক্লিন ইমেজের আছে যারা তারা পারবেন। এ বিষয়গুলো যদি স্থানীয় সরকার মন্ত্রী পরিষ্কার করতেন, তাহলে সকলের বুঝতে সুবিধা হতো।

একইভাবে স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের জন্য সুবিধা হতো।’
পরে স্থানীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমি আশ্বস্ত করতে পারি যে, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যে সিদ্ধান্তে একমত হয়েছি সেই সিদ্ধান্তে আমরা যথাযসময়ে নির্বাচন করতে পারব।’

আরওপড়ুন…… ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading