
আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি।।
লাখাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের
অভিযানে দুই মাদক সেবনকারীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা
সৈয়দ মুরাদ ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত ১নং ইউনিয়নের স্বজনগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে আল-আমীন ও রুহিতনশি গ্রামের খেলু মিয়ার ছেলে রেজাউল ইসলাম কে দণ্ডপ্রাপ্ত প্রদান করা হয়েছে।
পুলিশ ও স্হানীয় সূত্রে
জানা গেছে, রোববার রুহিতনশি গ্রামের একটি পুকুরপাড়ে ওই দুই ব্যক্তি মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা দুজনকে আটক করে স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের কাছে সোপর্দ করেন।
আরওপড়ুন…… লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা।