1. salmankoeas@gmail.com : admin :
শাহজিবাজার গ্রিডে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন হবিগঞ্জের কয়েকটি উপজেলা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

শাহজিবাজার গ্রিডে অগ্নিকাণ্ড, বিদ্যুৎহীন হবিগঞ্জের কয়েকটি উপজেলা

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৯৮ Time View

নিজেস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে জেলার বেশ কয়েকটি উপজেলায়। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দের সঙ্গে সঙ্গে উপকেন্দ্র থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মারে যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে চূড়ান্তভাবে কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের ফলে হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, মাধবপুর, বাহুবলসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গ্রিড উপকেন্দ্র মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা।

বিদ্যুৎ  বিভাগ থেকে জানানো হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সব ধরনের প্রচেষ্টা চলছে।

আরওপড়ুন…

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!