1. salmankoeas@gmail.com : admin :
শীতে উষ্ণতার ছোঁয়া নিয়ে ছুটছেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩ বিশ্বমঞ্চে মাধবপুরের রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

শীতে উষ্ণতার ছোঁয়া নিয়ে ছুটছেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪০৩ Time View

এস এম শুভ সরকার কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সারাদেশব্যাপী বয়ে চলা গত কয়েকদিনের তীব্র শীতের মাঝে উষ্ণতার ছোঁয়া নিয়ে ছুটে চলেছেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজুর রহমান। গত রবিবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, নাটুয়াপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া বে-সরকারি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মারকাযুস সুন্নাহ মদিনাতুল উলুম মাদ্রাসা, তেকানী ইউনিয়নের কান্তনগর হাফিজিয়া ও এতিমখানা এবং পারখুকশিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রায় দুই শতাধিক এতিম অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শিমু পোশাক বিতরণ করেন।

এছাড়া সোমবার রাতে উপজেলার ওয়াপদা বেরিবাঁধে অবস্থিত ছিন্নমূল মানুষের দরোজায় গিয়ে ডেকে পরিবারের বৃদ্ধ/বৃদ্ধা ও শিশুদেরকে শীতের কম্বল ও শিশু পোশাক গায়ে জড়িয়ে দেন ইউএনও।

ইউএনও বলেন, এই তীব্র শীতে এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও ছিন্নমূল মানুষ ও শিক্ষার্থীদের শীতের প্রকোপ থেকে রক্ষায় নিজ হাতে কম্বল ও শিশু পোশাক বিতরণ করেছি। শীতের এই মাস এই বিতরণ অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!