1. salmankoeas@gmail.com : admin :
শ্রীমঙ্গলে অবৈধ ভারতীয় শাড়ীসহ তিন জন গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

শ্রীমঙ্গলে অবৈধ ভারতীয় শাড়ীসহ তিন জন গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৫৮ Time View

শ্রীমঙ্গলে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় শাড়ীর বড় চালানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের সখিনা সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে এসব শাড়ী উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানটি পরিচালনা করে। এসময় একটি পিকআপ ভ্যান থেকে মোট ২৬৯ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়।

অভিযানে গাজীপুর জেলার রায়হান হাওলাদার (৩৫), চাঁপাইনবাবগঞ্জের ওমর ফারুক এবং নেত্রকোনার আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধ পথে আমদানিকৃত ভারতীয় শাড়ীর চালান বিক্রির উদ্দেশ্যে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আসামিদের মৌলভীবাজার জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরওপড়ুন…মাধবপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!