1. salmankoeas@gmail.com : admin :
সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’

সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ

অনলাইন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৬১ Time View
ছবি সংগৃৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবন ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর বা দূষণীয় দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতাবলে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ওই দিন বিকেল ৩টায় শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন বসবে। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন।

 

ডিএমপি জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে নির্ধারিত এলাকাগুলোতে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ করা যাবে না।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা। এর সঙ্গে বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাও রয়েছে।

এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণি, পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার মধ্যে পড়বে। জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথও এর আওতাভুক্ত।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়। পরে ৭ জুন দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়ে ১৫ জুলাই শেষ হয়। আগামী ২৭ আগস্ট তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ডিএমপি নতুন এ নিষেধাজ্ঞা জারি করল।

আরওপড়ুন …..মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!