1. salmankoeas@gmail.com : admin :
"সড়ক অবরোধ, মামলা–বাণিজ্য ও ‘মব’ রাজনীতি—টিআইবির নতুন প্রতিবেদন" - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

“সড়ক অবরোধ, মামলা–বাণিজ্য ও ‘মব’ রাজনীতি—টিআইবির নতুন প্রতিবেদন”

স্টাফ রিপোর্টার :
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২২৯ Time View

স্টাফ রিপোর্টার :

“গণ-অভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ‘কিংস পার্টি’ হিসেবে আখ্যায়িত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।”

সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, “এটা গোপন করার কিছু নেই। এটি জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয়েছে যে এটি কিংস পার্টি। কারণ, এর সঙ্গে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যাঁরা আছেন, তাঁদের মধ্যে দুজন সরকারে এখন আছেন। সে হিসেবে একে কিংস পার্টি বলা হয়েছে।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পরবর্তী রাজনৈতিক যাত্রা ছিল অশুভ। সেদিন বিকেল থেকে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের একাংশ দলবাজি, চাঁদাবাজি ও মামলা–বাণিজ্যে লিপ্ত হয়। এটি গত এক বছর ধরে বেড়েছে এবং দলের শীর্ষ পর্যায় থেকেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফলে নবগঠিত রাজনৈতিক দলগুলোও শুরু থেকেই একই রোল মডেল অনুসরণ করেছে—দখলবাজি ও চাঁদাবাজির মধ্যে নিমজ্জিত হয়ে আত্মঘাতী পথে এগিয়ে যাচ্ছে।”

টিআইবির গবেষণা প্রতিবেদনে জানানো হয়, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১১ মাসে ৪৭১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১২১ জন নিহত এবং ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন। এসব সহিংসতার মধ্যে ৯২ শতাংশে বিএনপি, ২২ শতাংশে আওয়ামী লীগ, ৫ শতাংশে জামায়াত, এবং ১ শতাংশে জাতীয় নাগরিক পার্টি জড়িত ছিল।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা ঢাকা শহরের ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন গড়ে ২ কোটি ২১ লাখ টাকা চাঁদাবাজি হয়েছে। একই সঙ্গে সিলেটের কোয়ারি ও নদী থেকে পাথর লুট, বাজার-ঘাট-বালুমহাল ইজারা নিয়ন্ত্রণ, এবং রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছে।

টিআইবির পর্যবেক্ষণে উঠে এসেছে, সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ‘মব’ তৈরি করে সড়ক অবরোধ, থানা ঘেরাও, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির পক্ষ থেকে রাজনৈতিক পরিবেশ পুনর্গঠন ও স্বচ্ছতা বৃদ্ধির জন্য কার্যকর ও দীর্ঘমেয়াদি সংস্কারের আহ্বান জানানো হয়।

আরওপড়ুন…ডিমলায় বাবুরহাট বাজারের দোকান থেকে প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!