1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় বাবুরহাট বাজারের দোকান থেকে প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

ডিমলায় বাবুরহাট বাজারের দোকান থেকে প্রায় তিন লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগ

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৬৫ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট ভীতরবাজার দুধহাটি সংলগ্ন মেসার্স রশিদ এন্ড সন্স নামক একটি গ্লামালের পাইকারি দোকানে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে।

ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল বলে জানা গেছে। দোকানের স্বত্বাধিকারী মোঃ আব্দুর রশিদ জানান, গত ২ আগস্ট ভোরবেলা অজ্ঞাত চোরেরা দোকানে হানা দিয়ে নগদ প্রায় ৩৫,০০০ টাকা, বিভিন্ন কোম্পানির সিগারেট (আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা) এবং দোকানের অন্যান্য মূল্যবান পণ্যসামগ্রী চুরি করে নিয়ে যায়।

সর্বমোট প্রায় ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি প্রশাসনের উপর ভরসা ও আস্থা রেখে আরো বলেন, “যেহেতু সিসিটিভি ফুটেজে একজনকে বুঝা যাচ্ছে সেহেতু প্রশাসন চাইলেই চোরদের শনাক্ত করে গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করা সম্ভব।” চুরির ঘটনার পর বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অনেকেই বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে, সমস্ত বাজার সিসি ক্যামেরার আওতাধীনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার দাবি জানান। পাশের দোকানের মালিক আসাদুজ্জামান প্লাবন বলেন, “এই বাজারে এর আগেও ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে, কিন্তু এবার যেটা হয়েছে সেটা আমাদের জন্য খুবই হতাশা জনক। যদি এর উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়,

তাহলে আমাদের সবাইকে আগামীতে এই চুরির শিকার হতে হবে।” আরেক ব্যবসায়ী রতন রায় বলেন, “আমাদের বাজারে নিরাপত্তার কিছুটা ঘাটতি রয়েছে। পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা নেই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন বাজারে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।” এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং চোর শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা চলছে।”

আরওপড়ুন …ট্রেন থেকে ফেলে হত্যাচেষ্টা, মাধবপুরে উদ্ধার আহত যুবক ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!