1. salmankoeas@gmail.com : admin :
সাংবাদিকের বাড়ির ঝোপঝাড়ে বাস বিলুপ্ত প্রজাতির গিরগিটির ! - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে গলায় ফাঁ’স দিয়ে যুবকের আত্মহ’ত্যা সীমান্তে বিজিবির মানবিক ছোঁয়া: নীলফামারীতে এতিম শিশুদের মাঝে শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত”—প্রতিপাদ্যে হবিগঞ্জে মে দিবস উদযাপন দেওয়ানগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত র‍্যাব-১৩ এর অভিযানে ৫৮১ বোতল ফেন্সিডিল এবং ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ ১ জন গ্রেফতার। কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ট্রাকচালক গ্রেপ্তার মাধবপুরে মোবাইল চুরির অভিযোগে কিশোর কেপ্রকাশ্য মাথা ন্যাড়া, কান ধরে উঠবস নাখে খত দেওয়া অভিযোগ মাধবপুরে ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড

Join 4 other subscribers

সাংবাদিকের বাড়ির ঝোপঝাড়ে বাস বিলুপ্ত প্রজাতির গিরগিটির !

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৬৭ Time View

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে এক সাংবাদিকের বাড়ির ঝোপঝাড়ে নির্বিঘ্নে চলাফেরা করতে দেখা যাচ্ছে বিলুপ্ত প্রজাতির কয়েকটি সরীসৃপ প্রাণী গিরগিটির।জোড়ায় জোড়ায় এদের বাড়ির আশেপাশে ঘুরতে দেখা যায়।মুহূর্তেই দেহের রং বদলানো ওইসব গিরগিটিদের দেখতে ও ছবি তুলতেও ভিড় জমান অনেকে।

 

উপজেলা চৌমুহনী ইউপির কমলপুরে সাংবাদিক মুজাহিদ মসির বাড়ির পাশের ঝোপঝাড়ে দেখা মিলছে এমনই দৃশ্য।গিরগিটি অত্যন্ত লাজুক ও ভীরু প্রকৃতির প্রাণী তাই তাদেরকে বিরক্ত করতে দেন না ওই সাংবাদিক।এছাড়া তিনি স্বেচ্ছাসেবক বন্যপ্রাণী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির আহ্বায়ক।যারা বন্যপ্রাণীর অধিকার ও সংরক্ষণ নিয়ে যা কাজ করে।সেজন্য তিনি জীববৈচিত্র‍্যের প্রতিও অত্যন্ত আন্তরিক।

মুজাহিদ মসি জানান,বেশ কয়েকটি গিরগিটি আমাদের বাড়ির পাশে ঘুরে বেড়ায়।প্রায় সময়ই ঘরের জানালার কাছে চলে আসে।এরা আমাদেরকে নিরাপদ মনে করে।বিলুপ্ত প্রজাতির এই গিরগিটিগুলা প্রকৃতির সূচক।

হবিগঞ্জের বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের জীববৈচিত্র‍্য কর্মকর্তা সাবরিনা শিমু জানান,ওইসব গিরগিটি রক্তচোষা প্রজাতির।এসব ক্ষতিকারক নয়। ইংরেজিতে Forest Crested Lizard বা Emma Grays Forest Lizard নামে পরিচিত।

আত্মরক্ষার প্রয়োজনে এরা শরীরের রঙের পরিবর্তন করে বিশেষত লালচে হয়ে ওঠে।সেই কারণে সাধারণ লোকে ভাবে,তারা রক্ত চুষে নিচ্ছে। এ কারণেই তাদের রক্তচোষা নামকরণ। প্রকৃতপক্ষে নিরীহ এই প্রাণীর রক্ত চুষে নেওয়ার কোনো ক্ষমতাই নেই।

অকারণ ভয় পেয়ে লোকে এদের মেরে ফেলে। আমরা তাদের আবাসস্থল বন-বাগান ও ঝোপঝাড় ধ্বংস হওয়ার কারণে দিনে দিনে এশিয়ায় এই প্রজাতিটির অস্তিত্ব হুমকির মুখে রয়েছে।

 


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading