1. salmankoeas@gmail.com : admin :
সাদা ফুলের কালো বীজে ভাগ্যবদল কুষ্টিয়ার তালেবের - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

সাদা ফুলের কালো বীজে ভাগ্যবদল কুষ্টিয়ার তালেবের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৬৫ Time View

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

গ্রামীণ সড়কের পাশে জিকে প্রকল্পের নালা। দূর থেকে দেখা যাচ্ছে, বাতাসে দোল খাচ্ছে সাদা সাদা ফুল। কাছে গিয়ে বোঝা গেল, এগুলো পেঁয়াজের ফুল। এই সাদা ফুলগুলো শুকিয়ে কিছুদিন পর বের হবে কালো বীজ। বাজারে এগুলোর ব্যাপক চাহিদা, পাওয়া যায় ভালো দাম। এই বাগানের মালিক কৃষক আবু তালেব। তিনি সেখানে তিনটি প্লটে প্রায় ১৯ বিঘা জমিতে পেঁয়াজের বীজ চাষ করেছেন। নানা বয়সী নারী-পুরুষ শ্রমিক পরিচর্যা ও হাতের সাহায্যে পরাগায়ন করছেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে গিয়ে এ দৃশ্য দেখা যায়। আবু তালেব ওই গ্রামের ছেলে। তিনি চাকরি ছেড়ে পেঁয়াজের বীজ চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। চলতি মৌসুমে প্রায় ১৯ বিঘা জমিতে সুপার কিং, লালতীর কিং ও হাইব্রিড জাতের পেঁয়াজের বীজ চাষ করেছেন তিনি।

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ৩৮ থেকে ৪০ মণ বীজ উৎপাদন হবে তালেবের। এর বাজারমূল্য ৪০ থেকে ৪২ লাখ টাকা। খরচ বাদে ২০ থেকে ২২ লাখ টাকা মুনাফা সম্ভব হবে বলে জানিয়েছেন এই কৃষক। ফলন বৃদ্ধি ও বীজের গুণগত মান রক্ষায় জমিতে সেচ প্রদান, মৌ বাক্স স্থাপন ও হাতের মাধ্যমে পেঁয়াজ ফুলের পরাগায়ন নিশ্চিত করেন তিনি। তালেবের ভাষ্য, রোপণ করা পেঁয়াজ, পরিচর্যা, জমির ইজারাসহ প্রতি বিঘায় খরচ লেগেছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। সব মিলে ১৯ বিঘা জমিতে বীজ চাষে তাঁর খরচ হয়েছে ১৮-২০ লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে ১৫-২০ দিন পর বীজ ঘরে তুলবেন তিনি। প্রতি বিঘায় গড়ে দুই মণ করে ১৯ বিঘায় ৩৮-৪০ মণ ফলনের প্রত্যাশা তাঁর। প্রতি কেজি বীজ বিক্রি হয় আড়াই হাজার টাকায়।

কথায় কথায় আবু তালেব বলেন, ১৯৯৫ সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরে চাকরি ছেড়ে ওই বছরই ১৬ শতাংশ জমিতে পেঁয়াজ বীজ চাষ শুরু করেন। সেখান থেকে অল্প অল্প করে চাষ শেখা ও স্বপ্ন বোনা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক বিঘা, দুই বিঘা করে বাড়তে থাকে তাঁর বীজ চাষ। ২০০৩ সালে প্রায় ৭ বিঘা জমিতে বীজ চাষ করে বেশ লাভের মুখ দেখেন। এরপর গত বছর ১১ বিঘা জমিতে প্রায় ১৮ মণ বীজ উৎপাদন করে প্রায় ২৫ লাখ টাকায় বিক্রি করেছিলেন। ফলন বৃদ্ধি ও বীজের গুণগত মান রক্ষায় জমিতে সেচ প্রদান। পেঁয়াজের বীজ চাষে লাভও বেশি, ঝুঁকিও বেশি বলে ভাষ্য আবু তালেবের স্ত্রী আম্বিয়া খাতুনের। তিনি বলেন, মাঠ থেকে ফুল কেটে বাড়িতে এনে প্রথমে রোদে শুকানো হয়। এরপর মেশিনে মাড়াই করে পানি দিয়ে ধুয়ে আবার শুকিয়ে প্লাস্টিকের কনটেইনারে মজুত করা হয়। বপনের সময় কৃষকেরা চাহিদামতো ন্যায্য মূল্যে বাড়ি থেকে বীজ কিনে নিয়ে যায়।

স্থানীয় কৃষক করিম মণ্ডল বলেন, আবু তালেব তাঁর জমি ইজারা নিয়ে বীজ চাষাবাদ করছেন। গাছ ও ফুল ভালো হয়েছে। ভালো ফলন হলে আগামী বছর ১০ কাটা জমিতে তিনিও এমন চাষাবাদ করবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ হলেও পেঁয়াজের বীজ চাষ করে সফল হয়েছেন কৃষক আবু তালেব। তিনি বলেন, চলতি মৌসুমে প্রায় ১৯ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষাবাদ হয়েছে। কৃষকদের বীজ চাষে উদ্বুদ্ধ করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। বীজ উৎপাদন বাড়লে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!