1. salmankoeas@gmail.com : admin :
সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তনের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব: বিমানবন্দর কর্তৃপক্ষ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তনের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব: বিমানবন্দর কর্তৃপক্ষ সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ মো. শাহজাহান মাদকবিরোধী স্লোগানে প্রকম্পিত কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা হাটকড়ই ডিগ্রি কলেজে নবীন বরণ, গেট উদ্বোধন ও বৃক্ষরোপণ শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে নীলফামারীতে স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ সোনামুখী ইউনিয়ন পরিষদে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কাজিপুরে সোনামুখীতে ডেঙ্গুর লার্ভা শনাক্ত, মশক নিধনে প্রশাসনের অভিযান ডোমারে প্রাইভেট পড়ে ফেরার পথে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত ​

সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তনের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব: বিমানবন্দর কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ Time View
সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তনের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব: বিমানবন্দর কর্তৃপক্ষ

মোঃ বাদশা প্রামানিক ​নীলফামারী প্রতিনিধিঃ
​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী’-এর নাম পরিবর্তন করা হয়েছে মর্মে বিভিন্ন তথ্য ও ছবি ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এ বিষয়ে সাধারণ মানুষকে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

​সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে—এমন কোনো সরকারি সিদ্ধান্ত বা তথ্য তাদের কাছে নেই। এটি সম্পূর্ণ একটি অপপ্রচার।

​স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিয়ে সৈয়দপুর ও নীলফামারীর শান্তিপ্রিয় মানুষের মধ্যে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি কিংবা অনাকাঙ্ক্ষিত বিরোধ সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কারা এবং কী উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে, তাদের দ্রুত শনাক্ত করা জরুরি।

​সামাজিক শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক সমাজ সবাইকে যেকোনো তথ্য যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

আরওপড়ুন…… সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ মো. শাহজাহান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!