1. salmankoeas@gmail.com : admin :
সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২০০ Time View
সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা

সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন সোনামুখী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন শাখার সভাপতি মুহা. মোনেক্কা হোসেন-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।
সম্প্রতি সোনামুখী ইউনিয়নে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান পদে মোনেক্কা হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আব্দুল্লাহ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজীপুর থানা শাখার সভাপতি আবু জাফর সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, যার মধ্যে ছিলেন মাহদী হাসান মাহিন, মুফতী আশরাফুল ইসলাম, দুলাল শেখ, শাহাদাত হোসেন বকুল, আব্দুল মমিনসহ সোনামুখী ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
সভায় চেয়ারম্যান প্রার্থী ঘোষণার পাশাপাশি আলোচনা ও পরামর্শক্রমে কয়েকটি ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থীর নামও চূড়ান্ত করা হয়।
বক্তারা বলেন, সোনামুখী ইউনিয়নে ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। তারা জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে বিজয় অর্জনের ব্যাপারে তারা আশাবাদী।

আরওপড়ুন…. কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!