1. salmankoeas@gmail.com : admin :
৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে দুটি ফুয়েল ট্যান্কার চট্টগ্রাম বন্দরে - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে দুটি ফুয়েল ট্যান্কার চট্টগ্রাম বন্দরে অপরিশোধিত তেল সংকট, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ   লাখাইয়ে গোপেশের রহস্যজনক মৃত্যু, ৩ দিন আটক রেখে নির্যাতন, পরিবারের দাবি হত্যা। লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন। আগামী ৩ দিন ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে মাধবপুরে বদলির পরও কর্মস্থল ছাড়েননি পিআইও! প্রশ্নের মুখে প্রশাসন মাধবপুরে দুঃসাহসিক চুরি, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষে বৃদ্ধ নিহত আহত ৩০ জাতীয়-স্থানীয় গণমাধ্যমে বারবার সংবাদ, তবুও বহাল মাধবপুরের বিতর্কিত শিক্ষা কর্মকর্তা সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র

Join 3 other subscribers

৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে দুটি ফুয়েল ট্যান্কার চট্টগ্রাম বন্দরে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন অকটেন  এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েলসহ ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছেছে দুটি  ফুয়েল ট্যান্কার।

ফুয়েল ট্যান্কার দুইটি বুধবার রাতে বন্দরের জলসীমা্য় পৌঁছায় । আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙ্গর করার কথা রয়েছে। সেখানে জ্বালানি তেল খালাস করা হবে বলে।

চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম জানান, মালয়েশিয়া থেকে ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে ফুয়েল ট্যান্কার ‘এমটি সেন্ট্রাল স্টার’ এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্ণেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামে দুটি  ফুয়েল ট্যান্কার গতরাতে বন্দরের জলসীমায় প্রবেশ করেছে। ট্যান্কার দুইটি গত রাতে বন্দরের জলসীমায় প্রবেশ করলেও আজ সকালে  বর্হিনোঙরে এসে পৌঁছায়। এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল ও গ্যাস নিয়ে মোট ৩৩টি জাহাজ নোঙ্গর করেছিল। এর মধ্যে ১৫টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল, আটটি এলএনজি -তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং নয়টি এলপিজি -তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে আসে।

জ্বালানি তেলের এই বড় চালানগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি’র।

দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশকিছু জাহাজের তেল, গ্যাস খালাস হয়েছে। পাইপলাইনে আরও বেশ কিছু জাহাজ রয়েছে।

আরওপড়ুন…. অপরিশোধিত তেল সংকট, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ  


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading