1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবসে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবসে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩২৭ Time View

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ঐতিহাসিক ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বর্ণাঢ্য র‍্যালিটিতে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ঢোল, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‍্যালিটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত। জনসম্পৃক্ততায় ভরপুর এই র‍্যালির মাধ্যমে নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সেলিম রেজা বলেন, “এই দিনে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই ইতিহাসই আমাদের চলমান আন্দোলনের অনুপ্রেরণা।”

নেতৃবৃন্দ আরও বলেন, “বিএনপি জনগণের দল। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি রাজপথে ছিল, আছে, এবং থাকবে।”

আরওপড়ুন…জুলাই -আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে দেওয়ানগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!