1. salmankoeas@gmail.com : admin :
বহরায় এলজিইডি রাস্তার অর্ধশতাধিক মূল্যবান গাছ উধাও ২০ থেকে ২৫ লাখ টাকার সরকারি সম্পদ পাচার, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

বহরায় এলজিইডি রাস্তার অর্ধশতাধিক মূল্যবান গাছ উধাও ২০ থেকে ২৫ লাখ টাকার সরকারি সম্পদ পাচার, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৮০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে এলজিইডি রাস্তার দুই পাশের প্রায় অর্ধশতাধিক মূল্যবান আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত কয়েক মাসে অন্তত ২০ থেকে ২৫ লাখ টাকার সরকারি গাছ কেটে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিন দেখা গেছে, বহরা ইউনিয়নের গিলাতলী চার রাস্তার মোড় থেকে খানকা শরিফ হয়ে চেঙ্গার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৪০ থেকে ৫০টি বড় আকারের আকাশমনি গাছ সম্প্রতি কেটে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র।

স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ইলেকট্রিক করাত মেশিন ব্যবহার করে গাছগুলো কেটে পাচার করা হচ্ছে। স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল করিম বলেন, “প্রতিদিন রাতেই ৪-৫টি সরকারি গাছ পাচার হচ্ছে। এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। রাস্তার পাশে গাছ না থাকায় এখন রোদের তাপে পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।”

বহরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, “এলজিইডি রাস্তার মূল্যবান গাছগুলো যারা চুরি করছে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারকে পাঠিয়েছি। নাম পাঠানোর প্রায় ১০ দিন পার হয়ে গেলেও কোনো মামলা বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইউনিয়ন পরিষদ কখনোই চোর চক্রের সঙ্গে হাত মিলাবে না। আমরা বাদী হয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেছি।”

এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা দ্রুত থানাকে (ওসি সাহেবকে) অবহিত করব।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “রাস্তার পাশের গাছ কাটার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। ইতোমধ্যে অন্য এক ইউনিয়নে এমন ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে। বহরা ইউনিয়নের ঘটনাটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লাহ বলেন, “বন বিভাগ আমাদের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।”

আরওপড়ুন কাজীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading