1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে গ্রাহক হয়রানির অভিযোগ: 'স্যার' না বলায় বুল্লা জনতা ব্যাংক ম্যানেজারের দুর্ব্যবহারঃ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

লাখাইয়ে গ্রাহক হয়রানির অভিযোগ: ‘স্যার’ না বলায় বুল্লা জনতা ব্যাংক ম্যানেজারের দুর্ব্যবহারঃ

জুবায়ের আহমদ লাখাই  প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯৫৫ Time View

জুবায়ের আহমদ লাখাই  প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে অবস্থিত জনতা ব্যাংকের ম্যানেজার সুমন চন্দ্র দাস-এর বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। কেবল ‘স্যার’ বলে সম্বোধন না করায় তিনি গ্রাহক ও তাঁর সহযোগীকে বাজে ভাষায় অপমান করেছেন বলে জানা যায়।

ভুক্তভোগী অভিযোগকারী গ্রাহক রোমান মিয়া জানান, গত মাসে বিদ্যুৎ বিল বুল্লা বাজার জনতা ব্যাংকে গত ৪ তারিখে পরিশোধ করা সত্ত্বেও এই মাসে তাঁর বিলের কাগজে সেই বকেয়া যোগ হয়েছে। এই বিষয়টি নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার সুমন চন্দ্র দাসের কাছে জানতে গেলে তিনি বিল পরিশোধ হয়নি বলে দাবি করেন। তখন রোমান মিয়া অফিসের সিসি ক্যামেরা চেক করার অনুরোধ জানালে ম্যানেজার সিসিটিভি চেক করার জন্য লোক নেই বলে অপারগতা প্রকাশ করেন।

তখন রোমান মিয়া সাথে তাকা একজন গ্রাহক   ম্যানেজার সুমন দাসকে “ম্যানেজার সাহেব” বলে সম্বোধন করেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ম্যানেজার সুমন চন্দ্র দাস। তিনি ওই গ্রাহকের উপর রেগে গিয়ে বলেন, “তুমি আমাকে ম্যানেজার সাহেব কেন বলবে? তুমি আমাকে স্যার বলবে!”

বাগবিতণ্ডার একপর্যায়ে ম্যানেজার সুমন চন্দ্র দাস উত্তেজিত হয়ে গ্রাহককে “মূর্খ কোথাকার, কোথা থেকে আসছে” বলে অশালীন মন্তব্য করেন এবং বলেন, “আমাকে স্যার না বললে আমার অফিস থেকে বেরিয়ে যাও, অশিক্ষিত কোথাকার!” এমন দুর্ব্যবহারের মুখে গ্রাহক তাঁকে ভালো ব্যবহার করার অনুরোধ জানালেও ম্যানেজার তার ক্ষোভ প্রকাশ করতেই থাকেন।বলে অভিযোগ করেন গ্রাহক। গ্রাহক রোমান মিয়া বলেন আমার কষ্ট করে টাকা গত মাসে বিদ্যুৎ বিল দিয়েছি এই টাকা গেল কোথায়।

রোমান মিয়া ও তাঁর সহযোগী ম্যানেজার সুমন দাসের এমন আচরণে হতবাক হয়ে ব্যাংক থেকে ফিরে আসেন।

আরওপড়ুন …কাজিপুরে বিএনপির যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!