1. salmankoeas@gmail.com : admin :
চুনারুঘাটে শ্রী শ্রী শ্যামা পূজা মন্ডপ পরিদর্শনে সৈয়দ মোহাম্মদ ফয়সল - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব শিমুলঘরের তিন পূজামণ্ডপে সাংবাদিক এম এ কাদেরের অনুদান নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭

চুনারুঘাটে শ্রী শ্রী শ্যামা পূজা মন্ডপ পরিদর্শনে সৈয়দ মোহাম্মদ ফয়সল

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৭০১ Time View

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য (হবিগঞ্জ-০৪) আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল।

তিনি বলেন, “বাংলাদেশ একটি বহু ধর্ম ও বহু সংস্কৃতির দেশ। এই দেশে মানুষ সবসময় মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। ‘ধর্ম যার যার, দেশ সবার’—এই নীতিতে বিএনপি সবসময় বিশ্বাসী। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এবারের দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা সহ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা চাই সবাই মিলেমিশে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকুক।”

তিনি আরও বলেন, “বিএনপি বিশ্বাস করে, জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।”

এছাড়া পূজা মন্ডপ পরিদর্শনে বক্তব্য রাখেন চুনারুঘাটের সাবেক পৌর মেয়র নাজিম উদ্দীন সামছু, প্রফেসর মোজাম্মেল হায়দার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য বিশিষ্টরা।

 

আরওপড়ুন …মাধবপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!