1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪১৯ Time View

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করেছেন ইউপি সদস্যরা। লাখ লাখ টাকা আত্মসাত ও ঘটনা আড়াল করতে নির্বাচিত ইউপি চেয়ারম্যানের নামে মিথ্যাচার করছেন বলেও তারা উল্লেখ করেন।

গতকাল মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য আব্দুল হালিম। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য যথাক্রমে বেদেনা বেগম, বিলকিস জাহান, মুকুল হোসেন, আক্কাস আলী, পুতুল রানী ও ফজলুর রহমান।

লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা একত্রিত হয়ে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছি। থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের অবর্তমানে প্রশাসনিক ক্ষমতা ও আর্থিক দায়িত্বে ছিলেন ৮ নং ওয়ার্ডের সদস্য প্যানেল চেয়ারম্যান-১ শামছুর রহমান। তিনি বাসা-বাড়ির বার্ষিক ট্যাক্স (ইউপি কর) ৬ লাখ টাকা গ্রহণ করে প্রায় ৩ মাস পরও জমা দেননি। জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় টুইনপিট ল্যাট্রিন নির্মাণের জন্য ১১৫জন গ্রাহক প্রত্যেকে ৫ হাজার টাকা করে জমা দিয়েছেন। ইউপি সদস্য ও গ্রাহকদের কাছ থেকে প্যানেল চেয়ারম্যান টাকা নিয়েও সরকারি নিয়মে জমা দেননি। এজন্য পরিষদ থেকে তাকে একাধিক লিখিত নোটিশ করা হয়েছে। তিনি সরকারি ভিজিএফ প্রায় ৪০ বস্তা চাল পরিষদ থেকে চুরি করে কালোবাজারে বিক্রি করেছেন। মাদ্রাসাসহ অনেক দরিদ্র মানুষের নাম তালিকায় থাকলেও তারা চাল বঞ্চিত হয়েছেন।

ইউপি সদস্যরা আরও বলেন, চাল চুরির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনার দিন ইউপি সদস্যরা চলে যাওয়ার পর জনশূন্য পরিষদে যান প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান ও তার ভাই যুবলীগ নেতা রুস্তম বাচ্চু। তার উপস্থিতিতে পরিষদ থেকে চাল বের করে অটোভ্যানে তুলে নিয়ে যায়। গত ২৫ মার্চ নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মতিন স্বপদে দায়িত্ব বুঝে নেওয়ার পর হঠাৎই উধাও হয়ে যান প্যানেল চেয়ারম্যান। তার অনিয়ম দুর্নীতি প্রকাশ পাবার পর থেকেই অনেকটা আড়ালে আছেন। সবগুলো ঘটনার সঠিক তথ্যে বেশ কয়কটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। টাকা আত্মসাৎ ও চাল চুরির ঘটনাকে আড়াল করতে গত ৪ এপ্রিল বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যাপক মিথ্যাচার করেন প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান। তার অনিয়ম দুর্নীতির যথেষ্ট প্রমাণ আছে। তদন্ত করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে। ২০২৪ সালের নভেম্বর মাসে বগুড়া সদর থানার একটি হত্যাচেষ্টা মামলায় ষড়যন্ত্র করে নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল মতিনকে আসামি করা হয়। তাকে হত্যা মামলার আসামি উল্লেখ করেও মিথ্যাচার করেছে প্যানেল চেয়ারম্যান।

আরওপড়ুন…… নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!