1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন: - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন?

লাখাইয়ে উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন:

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ Time View

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘উপজেলা প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ফাইনালে জিরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বামৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে, বালিকা বিভাগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রাঢ়িশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মশাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজলে রাব্বী।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো টুর্নামেন্টজুড়েই দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরওপড়ুন….. লাখাইয়ে ধানের খলা নিয়ে দুই দলের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!