1. salmankoeas@gmail.com : admin :
অবৈধ কর্মকাণ্ডে জড়ালে ছাড় নয়: নেতাকর্মীদের সতর্ক করলেন. এমপি ফয়সল - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড মাধবপুর পৌরসভায় ১৭শ গাছ লাগাতে ব্যয় ২০ লাখ টাকা, গাছের হদিস নেই যৌথ অভিযানের বিকল্প নেই! চাঁদাবাজি-দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান “লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে” গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

অবৈধ কর্মকাণ্ডে জড়ালে ছাড় নয়: নেতাকর্মীদের সতর্ক করলেন. এমপি ফয়সল

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৭৩ Time View

মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করা তার পবিত্র দায়িত্ব। তিনি বলেন, রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; বরং এটি মানুষের কল্যাণে কাজ করার একটি মহান দায়িত্ব।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেউ যেন ধর্মীয় বিভাজন সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরি করতে না পারে—সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এমপি ফয়সল বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য স্থিতিশীলতা অপরিহার্য। আর সেই স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মামলাবাণিজ্যের মতো অপকর্ম কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যেন ব্যক্তিগত লাভের জন্য অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনীতিবিদের প্রকৃত দায়িত্ব।

মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সায়হামের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান এবং মো: আরজু মিয়া,আব্দুল আজিজ ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন। বক্তারা দলের ঐক্য সুসংহত করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

আরওপড়ুন…. ডিমলায় প্রধান শিক্ষিকা রায়হানা বেগমের অবসর: একটি বর্ণাঢ্য অধ্যায়ের আবেগঘন সমাপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!