1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধনী র‍্যালি ও সভা অনুষ্ঠিত। - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা দাঁতের চিকিৎসায় ‘দুর্বোধ্য ডিগ্রি’, মাধবপুরে হাতুড়ে ডাক্তারদের রমরমা ব্যবসার অভিযোগ ‘নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ’—সায়হাম গ্রুপের এমডি ইশতিয়াক আহমেদ শিশু আবু সুফিয়ানের ক্যান্সার চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কা, পাশে দাঁড়ানোর আকুতি নামজারিতে ভোগান্তি, মাধবপুরে ভূমি মালিকদের দুর্ভোগ চরমে লাখাইয়ে ভ্রম্যমান আদালতে এক মাদক কারবারি কে এক বছরের সশ্রম কারাদন্ড সরকারি হওয়ার পথে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহদী হাসানসহ তিনজন আটক লাখাইয়ে পূর্ব বিরুদ্ধের জেরে দুদলের সংঘর্ষে নারীসহ আহত-১৫। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে পচাগলা মরদেহ উদ্ধার

লাখাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধনী র‍্যালি ও সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯৪ Time View

আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি।।
লাখাই উপজেলায় ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সারাদেশে একযোগে সকাল ১১টার দিকে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হয়ে লাখাই উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করতে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমান উল্লাহ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবরেজিস্টার কিপেশ চন্দ্র চক্রবর্তী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া আলম, মাধ্যমিক শিক্ষা দপ্তর এর একাডেমিক সুপার ভাইজার জান্নাতুন নাহার লিজা, উপজেলা ভূমি দপ্তরের প্রধান করনিক মামুন চৌধুরী,ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার গন,লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ, বিভিন্ন বিদ্যালয় এর শিক্ষার্থীবৃন্দ।

৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলা র আয়োজন করা হয়েছে। এতে ২ টি স্টল স্থান পায়।

সভায় প্রধান অতিথি নির্বাহী ম্যাজিস্ট্রেট আমান উল্লাহ বলেন ভূমি শুধু একখন্ড জমি নয়,এটি একজন মানুষের ভবিষ্যতের নিরাপত্তা। তাই ভূমি ব্যবস্থাপনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে বর্তমান সরকারের গৃহীত সকল পদক্ষেপ বাস্তবায়নে আমরা সংসলিষ্ট সকলে বদ্ধপরিকর। ভূমি মালিকগন যাতে তাদের ভূমি সংক্রান্ত বিষয়ে সহজে সেবা পেতে পারে তা নিশ্চিত করতে সংসলিষ্ট সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে। জমির টপসয়েল বিক্রি রোধে, ভূমি হস্তান্তরে প্রতারণা বন্ধ করতে ,ভূমি উন্নয়ন কর আদায়ে সচ্ছলতা নিশ্চিত করতে ও অবৈধ স্থাপনা অপসারণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরওপড়ুন…… মাধবপুরে তরুণীর র`হস্যজনক মৃ’ত্যু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!