1. salmankoeas@gmail.com : admin :
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদে দরিদ্র জনগোষ্ঠীর পাশে এমপি মোশারফ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা দাঁতের চিকিৎসায় ‘দুর্বোধ্য ডিগ্রি’, মাধবপুরে হাতুড়ে ডাক্তারদের রমরমা ব্যবসার অভিযোগ ‘নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ’—সায়হাম গ্রুপের এমডি ইশতিয়াক আহমেদ শিশু আবু সুফিয়ানের ক্যান্সার চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কা, পাশে দাঁড়ানোর আকুতি নামজারিতে ভোগান্তি, মাধবপুরে ভূমি মালিকদের দুর্ভোগ চরমে লাখাইয়ে ভ্রম্যমান আদালতে এক মাদক কারবারি কে এক বছরের সশ্রম কারাদন্ড সরকারি হওয়ার পথে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহদী হাসানসহ তিনজন আটক

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদে দরিদ্র জনগোষ্ঠীর পাশে এমপি মোশারফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৮৭ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিজ এলাকায় অবস্থান করছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি। দলীয় নেতাকর্মীসহ দরিদ্র জনগোষ্ঠী পাচ্ছে মানবিক সহায়তা। পবিত্র ঈদুল আজহা (কোরবানি) ঈদ সামনে রেখে বগুড়া-৪ আসনে দলটির তৃণমূলজুড়ে এখন বাড়তি উচ্ছ্বাস।

সোমবার (২৫ মে) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ২০৩ পরিবারের মাঝে নগদ সহায়তার ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। দরিদ্র, দুস্থ, অসহায় জনগোষ্ঠীর হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল প্রদত্ত সহায়তা পৌঁছে দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। এরআগে তিনি ঐচ্ছিক তহবিল থেকে নন্দীগ্রাম ও কাহালু উপজেলার ৯৪ জনকে প্রায় ২ লাখ টাকা সহায়তা দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ঈদ পুনর্মিলনী, শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ কর্মসূচির প্রস্তুতি রয়েছে। এবারের ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। বিএনপি সরকার ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরো শক্তিশালী করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্যান্য ধর্মীয় প্রধানদের জন্য সম্মানি প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। ক্ষুদ্র কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ, কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় এনেছে সরকার। দেশজুড়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছেন।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন এমপি বলেন, সরকারের এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, নন্দীগ্রাম থানার ওসি মো. তরিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন প্রমুখ।

আরওপড়ুন…….. চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!