1. salmankoeas@gmail.com : admin :
স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ কর্তৃক মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ কর্তৃক মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১৮৬ Time View

মাধবপুর সংবাদদাতা :

স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর উদ্যোগে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। এর আগে সকালে মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপমহাদেশের প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার।

সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম এর সভাপতিত্বে ও সভাপতি ওলিউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জের কৃতি সন্তান সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা: জমির আলী, নন্দিত কথা সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ এর সহসভাপতি তোফাজ্জল হোসেন সোহেল।

অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার বক্তব্যে বলেন এই তরুণ ছেলেরা যেভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে হবিগঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখলে শুধু চিকিৎসা সেবা নয় সব কাজেই অংশ নিতে পারবে।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জহিরুল হক বলেন স্বপ্ন সোসাইটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জের আর্ত মানবতার সেবায় নিয়োজিত এবং এই বয়সে আজকের এই বিশাল মেডিকেল ক্যাম্প সত্যিই প্রশংসার দাবিদার।এরকম গ্রামীণ জনপথে এরকম মানবিক কার্যক্রমে আমার সবসময় সহযোগিতা থাকবে। পরে অধ্যাপক কামরুল হাসান তরফদার,ডা: জমির আলী,সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ফজলে রাব্বি, হবিগঞ্জ মেডিকেল কলেজের ডা: রিংকু, ডা: লুৎফর রহমান তহবিলদার রোগী দেখেন।

অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, সহসভাপতি রেজওয়ান আহমেদ,সাংগঠনিক সম্পাদক শাওন খান,প্রচার সম্পাদক নাবিক হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জিসান, সৈয়দ রফিকুল ইসলাম,সৈয়দ মফিজুল ইসলাম সৈয়দ মামুন, সৈয়দ শামীম, মজিবুর রহমান ঠাকুর, প্রমুখ।

আরওপড়ুন…… সম্প্রীতি ও উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে মাধবপুর-চুনারুঘাট এমপি সৈয়দ ফয়সল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!