1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা মাধবপুরে মোবাইল ব্যবসায়ীকে মারধর, টাকা ও আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোনে এখনই বদলে নিন এই ৫ সেটিংস মৌলভীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের কথিত হোতা ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান ডিমলার চাপানী ইউনিয়নের বিন্নাকুরি এলাকায় ভাঙা রাস্তার চরম দুর্ভোগ: মানবতার টানে এগিয়ে এলেন সহৃদয়বান আব্দুল বারেক মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন

মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৯ Time View
মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ জুন সিলেট সফরকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুরে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুন) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের নির্দেশনায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হামিদুর রহমান হামদু।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,উপজেলা যুবদলের আহবায়ক  মো: এনায়েত উল্লাহ,উপজেলা ছাত্রদল আহ্বায়ক মো: মারুফ আহমদ  ,  এছাড়াও উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ সভায় তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী সুশাসন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করছেন। তাঁর এই সিলেট ও শ্রীমঙ্গল সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, মাধবপুর হচ্ছে সিলেট বিভাগের প্রবেশদ্বার। প্রধানমন্ত্রীর আগমনের দিন সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানাবেন। এ লক্ষে প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খলভাবে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সভা থেকে ১৭ জুনের সফরকে স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার করেন নেতাকর্মীরা।

সভায় বক্তারা আরও আশা ব্যক্ত করেন যে, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে দেশে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বৈপ্লবিক উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত হবে। প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এক বিশাল সমাবেশে রূপ নেয়।

আরওপড়ুন….. জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!