1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি, মাদকসেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা দাঁতের চিকিৎসায় ‘দুর্বোধ্য ডিগ্রি’, মাধবপুরে হাতুড়ে ডাক্তারদের রমরমা ব্যবসার অভিযোগ ‘নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ’—সায়হাম গ্রুপের এমডি ইশতিয়াক আহমেদ শিশু আবু সুফিয়ানের ক্যান্সার চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কা, পাশে দাঁড়ানোর আকুতি নামজারিতে ভোগান্তি, মাধবপুরে ভূমি মালিকদের দুর্ভোগ চরমে লাখাইয়ে ভ্রম্যমান আদালতে এক মাদক কারবারি কে এক বছরের সশ্রম কারাদন্ড সরকারি হওয়ার পথে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহদী হাসানসহ তিনজন আটক লাখাইয়ে পূর্ব বিরুদ্ধের জেরে দুদলের সংঘর্ষে নারীসহ আহত-১৫। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে পচাগলা মরদেহ উদ্ধার

মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি, মাদকসেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১১৩ Time View

​মাধবপুর  হবিগঞ্জ সংবাদদাতা :

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

​রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম কাওসার (২৫)। তিনি মাধবপুর পৌরসভার কাচারি গ্রামের আকবর আলীর ছেলে।

​জানা যায়, রবিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন কাওসার। এ সময় সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। আনসারের প্লাটুন কমান্ডার ইয়াসিন খানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

​পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জনসম্মুখে মাদক সেবনের অপরাধে তিনি অভিযুক্ত কাওসারকে এক সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাধবপুর-চুনারুঘাট এলাকার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা জোরদার করতে গত ১ জুলাই (২০২৬) থেকে ১০ জন আনসার সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তাদের অন্যতম উল্লেখযোগ্য একটি অভিযান।

​এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের মাধ্যমে নিরাপত্তা জোরদারের ফলে রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীদের জন্য আরও নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হচ্ছে। মাদকমুক্ত, নিরাপদ ও জনবান্ধব মাধবপুর গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

আরওপড়ুন……. মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মহাপরিচালকের কাছে লিখিত আবেদন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!