1. salmankoeas@gmail.com : admin :
এনসিপির দায়ের করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের ১১ নেতা জামিনে মুক্ত - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু কাজিপুরের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ডিমলায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা

এনসিপির দায়ের করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের ১১ নেতা জামিনে মুক্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৪ Time View
এনসিপির দায়ের করা মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের ১১ নেতা জামিনে মুক্ত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতা। রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে তারা আদালতে হাজির হয়ে জমিন আবেদন করেন। আদালত থেকে জামিন পেয়েই এনসিপি’র প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। তিনি বলেন, যদি ঘটনার আমার সম্পৃক্ততা প্রমাণ করতে পারে তবে রাজনীতি ছেড়ে দেব।

তিনি বলেন, আমরা বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। এনসিপি’র বন্ধুরা একটি মামলা দায়ের করেছেন। মামলায় আমাকেও জড়ানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। মামলার কোথাও ঘটনার তারিখ, সময় ও স্থানের উল্লেখ নেই। আসামীদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই। হাতে লেখা একটি অভিযোগ দিয়ে মামলা দায়ের করেছেন। আমি মনে করি এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমাদেরকে হেয় করাই মূল উদ্দেশ্য। একটি জিনিস মনে রাখতে হবে, কাউকে অযথা হেয় করতে গেলে নিজেই কিন্তু হেয় হতে হয়।

তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমি এনসিপি’র বন্ধুদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে, সংঘর্ষের ঘটনায় যদি আমার সম্পৃক্ততা তারা প্রমাণ করতে পারেন তবে রাজনীতি ছেড়ে দেব।

তাদের জামিনের বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলায় ঘটনার সময়, তারিখ ও স্থান উল্লেখ নেই। আসামীদের বিরুদ্ধেও কোন সুনির্দিষ্ট অভিযোগের উল্লেখ নেই। বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারক তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও জেলা শহরে এনসিপির কর্মসূচি ছিল। এতে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপিসহ কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ করে বক্তব্য দেন। সন্ধ্যায় জেলা শহরের সমাবেশ শেষ করে নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে কোর্ট মসজিদের সামনে পৌছলে তাদের গাড়ি বহরে একদল যুবক হামলা করে। এক পর্যায়ে সারজিস আলমসহ নেতাকর্মীরা সোনালী ব্যাংকের প্রধান শাখায় গিয়ে আশ্রয় নেন। তখন দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে অন্তত ২০ জন আহত হন।

এ ঘটনায় বুধবার রাতে এনসিপি’র ছাত্র সংগঠন জেলা ছাত্র শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদি হয়ে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আরওপড়ুন…… মাধবপুরে সরকারি রাস্তা দখল করে দালান নির্মাণের অভিযোগ, উচ্ছেদের দাবি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!