1. salmankoeas@gmail.com : admin :
শিশু আবু সুফিয়ানের ক্যান্সার চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কা, পাশে দাঁড়ানোর আকুতি - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
‘নতুন প্রজন্মই দেশের সবচেয়ে বড় সম্পদ’—সায়হাম গ্রুপের এমডি ইশতিয়াক আহমেদ শিশু আবু সুফিয়ানের ক্যান্সার চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কা, পাশে দাঁড়ানোর আকুতি নামজারিতে ভোগান্তি, মাধবপুরে ভূমি মালিকদের দুর্ভোগ চরমে লাখাইয়ে ভ্রম্যমান আদালতে এক মাদক কারবারি কে এক বছরের সশ্রম কারাদন্ড সরকারি হওয়ার পথে কাজিপুরের আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহদী হাসানসহ তিনজন আটক লাখাইয়ে পূর্ব বিরুদ্ধের জেরে দুদলের সংঘর্ষে নারীসহ আহত-১৫। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে পচাগলা মরদেহ উদ্ধার লাখাইয়ে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে দুই দলে সংঘর্ষে ১৫ জন আহত।। নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর শুভ উদ্বোধন

শিশু আবু সুফিয়ানের ক্যান্সার চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কা, পাশে দাঁড়ানোর আকুতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View
শিশু আবু সুফিয়ানের ক্যান্সার চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কা, পাশে দাঁড়ানোর আকুতি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর উত্তর গ্রামের শিশু মোঃ আবু সুফিয়ান (৭) প্রায় এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শিশুটি মানবেতর জীবনযাপন করছে। ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে অসহায় হয়ে পড়েছে তার পরিবার।

আবু সুফিয়ান ওই গ্রামের মোঃ বাবুল মিয়া ও মাসকুরা বেগমের সন্তান। প্রায় এক বছর আগে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে চিকিৎসা নেওয়া হলেও অর্থের অভাবে নিয়মিত ও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।

শিশুটির মা মাসকুরা বেগম বলেন, ছেলের অসুস্থতা ধরা পড়ার পর থেকে সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করিয়ে আসছেন। কিন্তু দিন দিন চিকিৎসার ব্যয় বেড়ে যাওয়ায় এখন আর একার পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। তিনি ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান মানুষ ও সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

তিনি আরও বলেন, “আমার সন্তানকে সুস্থ করে তুলতে চাই। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছি না। সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সহযোগিতা পেলে হয়তো আমার সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে পারব।”

আবু সুফিয়ানের পরিবার সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।

মানবিক সহায়তা পেলে ক্যান্সারে আক্রান্ত ছোট্ট আবু সুফিয়ান আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে—এমন প্রত্যাশা তার পরিবারের।

আরওপড়ুন…..লাখাইয়ে ভ্রম্যমান আদালতে এক মাদক কারবারি কে এক বছরের সশ্রম কারাদন্ড

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!