1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার ১৪ বছর লালন-পালনের পর বিষ খাইয়ে হত্যার চেষ্টা: দত্তক ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার থানায় লিখিত অভিযোগ

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর

এম এ কাদের, বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও সেবাকেন্দ্র ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. ইমরুল হাসানসহ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অবজারভেশন, এনসিসি কর্নার, পুষ্টি কর্নার, ডেন্টাল কর্নার, ল্যাবরেটরি, এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, জিন এক্সপার্ট রুম, স্টোর, ইপিআই সেন্টারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

এ সময় তিনি সেবাগ্রহীতা ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান। রোগীদের ভিড়ের মধ্যেও হাসপাতালের সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত মাসিক বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস। কর্মশালায় তিনি চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম ও রোগী ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন সিভিল সার্জন। কর্মশালায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ২৪ জন অংশ নেন।

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ব টেকনিশিয়ানের নেতৃত্বে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় এডিস মশার লার্ভা অনুসন্ধান করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানির উৎস শনাক্ত করে সেগুলো ধ্বংসের বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।

পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার জন্য সবাইকে সচেতন করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিতভাবে জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরওপড়ুন…… চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!