
মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর হাওর রক্ষায় আমরা কর্মসূচীর আওতায় পরিবেশ বান্ধব ফলদ,বনজ,ঔষধী গাছের চারা ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা রোপন এর চলমান কর্মসূচীর অংশ হিসাবে হাওর রক্ষায় আমরা কর্মসূচী করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধরার জেলা কমিটির নির্বাহী সদস্য ও লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আফরোজ মিয়া,ফারুক তালুকদার, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ।
এ সময় উপস্থিত ব্যক্তি গন বলেন হাওরাঞ্চলে বজ্রপাতে প্রতিবছর অসংখ্য মানুষের প্রানহানী ঘটে চলেছে। এ থেকে রক্ষায় হাওরবেষ্টিত লাখাইয়ে বজ্রপাত প্রতিরোধে বেশি বেশি তালের চারা রোপন করতে হবে এবং এর সঠিক পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে। আমাদের এ সুন্দর পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী হিসেবে গড়ে তুলতে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপণ এর বিকল্প নেই।
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট