1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার প্রত্যয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হামের প্রকোপে মাধবপুর হাসপাতালে ঠাঁই নেই, মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা মৌলভীবাজারে বিএনপির সন্ত্রাসবিরোধী কর্মসূচি, নেতৃত্বে মন্ত্রী আরিফুল হক শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকায় নাম থাকার পরও মেলেনি নিয়োগ পত্রঃনীলফামারীতে বঞ্চিতদের মানববন্ধন গাইবান্ধায় আওয়ামীলীগ কর্মীকে সার ও কীটনাশক ডিলার নিয়োগে চুড়ান্ত তালিকায় রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মাধবপুরে মাহবুব পাঠাগারের দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ বরাদ্দের টাকা কোথায়—তদন্তের দাবি

কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View
কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে একটি রিভলবার, তিন রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ মো. নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কাজিপুর থানা পুলিশ।

গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জের কুড়ালিয়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. শফিকুল ইসলাম এবং মায়ের নাম মোছা. নাজমা খাতুন।
পুলিশের প্রেস রিলিজে বলা হয়, কাজিপুর থানা পুলিশের একটি দল ২৭ সেপ্টেম্বর থেকে সীমান্ত বাজার এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে নিয়োজিত ছিল। এর ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজারের সড়কে নিয়মিত চেকপোস্ট বসানো হয়।

পুলিশ জানায়, চেকপোস্ট চলাকালে দুই সহযোগীসহ একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় মোটরসাইকেল থেকে নেমে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে মোটরসাইকেলচালক নাসিম হোসেনকে আটক করে।

পুলিশের দাবি, পরে উপস্থিত সাক্ষীদের সামনে নাসিম হোসেনের দেহ তল্লাশি করে তাঁর কোমরের বাম পাশে গোঁজা অবস্থায় একটি রিভলবার পাওয়া যায়। রিভলবারটির ব্যারেলের বাম পাশে ইংরেজিতে ‘BARMA’ খোদাই করা রয়েছে। অস্ত্রটির বাটসহ দৈর্ঘ্য ৯ ইঞ্চি বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ম্যাগাজিনে লোড করা তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ সময় নাসিম হোসেন ও তাঁর সহযোগীদের ব্যবহৃত এফজেড-এস (FZ-S Version-3.0) ইয়ামাহা কোম্পানির একটি মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার নাসিম হোসেন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় কাজিপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরওপড়ুন…… মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!