1. salmankoeas@gmail.com : admin :
জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর মৌলভীবাজারে আলোচিত কলেজ ছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড মাধবপুর পৌরসভায় ১৭শ গাছ লাগাতে ব্যয় ২০ লাখ টাকা, গাছের হদিস নেই যৌথ অভিযানের বিকল্প নেই! চাঁদাবাজি-দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান “লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে” গাইবান্ধায় গ্রাম আদালতের সেবা নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বয় সভা নীলফামারী জেনারেল হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট সাজা এড়াতে দীর্ঘদিনের আত্মগোপন, অবশেষে পুলিশের জালে রফিকুল কাজিপুরে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ Time View
জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে একটি জ্ঞানভিত্তিক ও মননশীল সমাজ গড়ে তোলার এক মহৎ উদ্দেশ্যে নীলফামারীর জলঢাকা উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘উপজেলা পাবলিক লাইব্রেরী’।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে এই পাবলিক লাইব্রেরীটির শুভ উদ্বোধন করেন জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
​
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “একটি আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। আজকের এই পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠার মাধ্যমে জলঢাকার শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম তাদের মেধা ও মনন বিকাশের এক দারুণ সুযোগ পেল।” তিনি লাইব্রেরীটিকে সঠিকভাবে পরিচালনা এবং এর সঠিক সদ্ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যপ্রেমী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরওপড়ুন…… মাধবপুর পৌরসভায় ১৭শ গাছ লাগাতে ব্যয় ২০ লাখ টাকা, গাছের হদিস নেই
​

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!