1. salmankoeas@gmail.com : admin :
সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে’ মাধবপুরে সৎ মায়ের কাছে শিশুর রহস্যজনক মৃত্যু মায়ের পরিবারের হত্যা দাবি।

সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫১ Time View
সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছে উপজেলা যুবদল। জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানানো হয়েছে। পরাজিত শক্তির ইশারা সকল গুজব, অরাজকতার চেষ্টা ও ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছেন যুবদল নেতা আব্দুর রউফ রুবেল।

বুধবার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করে যুবদল। বগুড়া-নাটোর মহাসড়ক ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে জড়ো হয় বিপুল সংখ্যক নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের দায়িত্বশীল সংগঠক (সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক) আব্দুর রউফ রুবেল।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে দৃশ্যমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত গতিতে এগোচ্ছে বিএনপি সরকার। কিন্তু একটি গোষ্ঠী পরাজিত শক্তির ইশারায় অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। সব ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদলের প্রতিটি নেতাকর্মী সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক মেয়র সুশান্ত সরকার শান্ত, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা।

উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুবদল নেতা আদম আলী, কামাল হোসেন, রবিউল ইসলাম, মেহেদী হাসান শাহীন, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, গোলাপ হোসেন, আব্দুল মান্নান, গোলাপ আকন্দ, সামিউর রহমান তুষার, পারভেজ আহম্মেদ সাগর, আলমগীর হোসেন, বাদশা মিয়া, ইমরান হোসেন, মাসুদুর রহমান, স্বপন হোসেন প্রমুখ।

আরওপড়ুন…. গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!