1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’

নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৪৬ Time View
নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের উন্নয়ন তৎপরতা দেখে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নন্দীগ্রামের যুবদল নেতা আব্দুর রউফ রুবেল। তিনি বলেন, আমি নিজেও সাইবার বুলিং থেকে রেহাই পাইনি। কেউ ভালো কাজ করলে তাঁরই সম্মানহানি করা হয়। একটি গোষ্ঠী ফেসবুকে অপতৎপরতা চালাচ্ছে। বগুড়ার প্রতিমন্ত্রী-এমপি কেউই গুজব থেকে রেহাই পাচ্ছে না। প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে লাগাতার সাইবার বুলিং ও ট্যাগিং করা হচ্ছে।

শুক্রবার বিকেলে বগুড়ার নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে গুজব গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। প্রধান অতিথি ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল। তিনি ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বিষয়, ভুল তথ্য বা গুজব প্রতিরোধে সোচ্চার এবং সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার সন্তান। আমাদের জেলা দীর্ঘ বঞ্চনার শিকার ছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দৃশ্যমান উন্নয়নের চিত্র তুলে ধরুন। অবশ্যই অন্যায়, অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে বলবেন। মিথ্যা অপবাদ দিয়ে ভালো কাজের আগ্রহ নষ্ট করবেন না।

গুজব প্রতিরোধে কনটেন্ট ক্রিয়েটরদের মানোন্নয়ন, শৃঙ্খলা, ঐক্যবদ্ধ রাখা, সামাজিক দায়বদ্ধতা, মানবিক কার্যক্রম, সচেতনতা বাড়ানো এবং সরকারের উন্নয়ন তুলে ধরার লক্ষ্যে কনটেন্ট ক্রিয়েটর মিলনমেলা আয়োজন করা হয়। নন্দীগ্রাম শহরের পল্লী কুঠির রেস্টুরেন্টে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে। সভাপতিত্ব করেন সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর মশিউর রহমান মানিক। সমাবেশে জেলা-উপজেলার ৫ শতাধিক নেটিজন অংশগ্রহণ করে। একইদিন মুনসুর হোসেন ডিগ্রি কলেজ ও বিভিন্ন সড়কের পাশে বৃক্ষরোপণ করে অরাজনৈতিক সংগঠন পাঠকবন্ধু।

আরওপড়ুন…… মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!